বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এডিএন টেলিকমের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ নভেম্বর আইপিও আবেদনের সাবস্ক্রিশন শুরু হবে। যা চলবে ১১ নভেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৯৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
এডিএন টেলিকম লিমিটেড পুঁজিবাজার থেকে ৫৭ কোটি টাকা উত্তোলন করবে। এ লক্ষ্যে বুক বিল্ডিংয়ের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার শেয়ার ৩০ টাকা করে বিক্রয় করে ৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করা হবে। আর সাধারন বিনিয়োগকারীদের মধ্যে ৭৯ লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার ২৭ টাকা করে বিক্রয় করা হবে। এই শেয়ার বিক্রয় থেকে ২১ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৯৮২ টাকা সংগ্রহ করা হবে।
এর আগে ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বিডিং অনুমোদন দেয়।
আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নেট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৮০ টাকা এবং বেসিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৬৭ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
**prostafense reviews**
ProstAfense is a premium, doctor-crafted supplement formulated to maintain optimal prostate function, enhance urinary performance, and support overall male wellness.
**prodentim official website**
ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath
**aqua sculpt**
aquasculpt is a premium metabolism-support supplement thoughtfully developed to help promote efficient fat utilization and steadier daily energy.