পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৪ টাকা। যা আগের বছরে একই সময় ছিল ০.৩৭ টাকা।
এছাড়া সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৮৩ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.১৫ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩ আগষ্ট সকাল ১১টায় ফারস হোটেল অ্যান্ড রিসোর্স, পুরানা পল্টন, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৪ জুন নির্ধারণ করা হয়েছে।
এদিকে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৫ টাকা।এর আগের বছর একই সময়ে আয় ছিল ০.৩৮ টাকা।
এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৬ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ হয়েছে ১১.৭৪ টাকা।
**prostafense reviews**
ProstAfense is a premium, doctor-crafted supplement formulated to maintain optimal prostate function, enhance urinary performance, and support overall male wellness.