সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতের শেয়ার দর কমেছে ৪০ শতাংশ প্রতিষ্ঠানের ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংক খাতে আজ লেনদেনে অংশ নেওয়া ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০টির বা ৩৩ শতাংশের এবং ১২টি বা ৪০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। এদিন শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৮টির বা ২৭ শতাংশ ব্যাংকের।
আজ শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ৬.৬০ টাকা কমেছে ইস্টার্ন ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১.৬০ টাকা কমেছে ডাচ-বাংলা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১.১০ টাকা কমেছে সিটি ব্যাংকের।
এছাড়া প্রাইম, মিউচুয়াল ট্রাস্ট ও ইসলামী ব্যাংকের ০.৬০ টাকা করে; ব্যাংক এশিয়ার ০.৩০ টাকা; ওয়ান, সাউথইস্ট ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ০.২০ টাকা করে এবং প্রিমিয়ার ও ঢাকা ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে।
আজ শেয়ার দর সর্বোচ্চ অর্থাৎ ১.৫০ টাকা বেড়েছে রূপালী ব্যাংকের। এছাড়া ট্রাস্ট ও উত্তরা ব্যাংকের ০.৪০ টাকা করে; ইউনাইটেড কমার্শিয়াল ও ব্র্যাক ব্যাংকের ০.৩০ টাকা করে; শাহজালাল ইসলামী ব্যাংকের ০.২০ টাকা এবং স্যোসাল ইসলামী, এনসিসি, এক্সিম ও এবি ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে।
এদিন শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৮টি ব্যাংকের। ব্যাংকগুলো হলো : আল আরাফাহ ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আইসিবি ইসলামিক, আইএফআইসি, যমুনা, মার্কেন্টাইল, ন্যাশনাল ও পূবালী ব্যাংক।
**aquasculpt**
aquasculpt is a premium metabolism-support supplement thoughtfully developed to help promote efficient fat utilization and steadier daily energy.
**boostaro**
Boostaro is a purpose-built wellness formula created for men who want to strengthen vitality, confidence, and everyday performance.