কেলেঙ্কারির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে পিপলস লিজিং। নানা অনিয়মে কোম্পানিটি বন্ধ করে দেওয়ার খবরে ব্যাপক দর পতন হয়েছে এই শেয়ারের। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ২৫ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩০ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ লাখ ৭ হাজার টাকা।
উল্লেখ, গত মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং বন্ধ করে দেওয়ার খবর প্রকাশিত হয়েছে। খবর অনুসারে, বাংলাদেশ ব্যাংক বিপুল পরিমাণ খেলাপি ঋণ ও আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থতার কারণে পিপলস লিজিংকে বিলুপ্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই খবরে বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার প্রভাব আর্থিক এই খাতের শেয়ারে বিক্রির চাপ বেড়ে যায়। তাতে কমে যায় শেয়ারের দাম।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ২৫ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ১৪ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬২ লাখ ৮২ হাজার ৪০০টাকা।
সমতা লেদার লুজারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ১৮ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৫৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪৬ লাখ ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ লাখ ৩১ হাজার ৬০০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার মিল, মেঘনা পিইট, বেক্সিমকো সিনথেটিক্স, জুট স্পিনার্স, তুং হাই নিটিং, বিচ হ্যাচারি ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স।
**men balance**
MEN Balance Pro is a high-quality dietary supplement developed with research-informed support to help men maintain healthy prostate function.
**prostafense**
ProstAfense is a premium, doctor-crafted supplement formulated to maintain optimal prostate function, enhance urinary performance, and support overall male wellness.