সদ্য সমাপ্ত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষনা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থ বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিভিডেন্ড ঘোষনা করা কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং উত্তরা ফাইন্যান্স লিমিটেড।
ইউনিয়ন ক্যাপিটাল:
পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮ পয়সা(রিস্টেটেড)।
আলোচিত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা।
আগামী ২০ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ মে।
পিপলস ইন্স্যুরেন্স:
সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সমাপ্ত বছরে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ২০ পয়সা।
ডিসেম্বর’১৮ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি)হয়েছে ২৫ টাকা ৮৭ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ১ আগষ্ট অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৮ জুন নির্ধারন করা হয়েছে।
উত্তরা ফাইন্যান্স:
কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির ইপিএস হয়েছে ৮ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ২৫ পয়সা।
ডিসেম্বর,১৮ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৫ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ মে নির্ধারন করা হয়েছে।
**prostafense reviews**
ProstAfense is a premium, doctor-crafted supplement formulated to maintain optimal prostate function, enhance urinary performance, and support overall male wellness.