মঙ্গলবার (২৮ মে) স্বস্তির উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন ডিএসইতে ৬৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ব্যাংক খাতে লেনদেন অংশ নেয়া ৭৩ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংক খাতের ৩০টি কোম্পানির মধ্যে ২২টির বা ৭৩ শতাংশের শেয়ার দর বেড়েছে এবং ৩টির বা ১০ শতাংশের শেয়ার দর কমেছে। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫টির বা ১৭ শতাংশের।
আজ শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ২.১০ টাকা বেড়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২ টাকা বেড়েছে ডাচ-বাংলা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১.৪০ টাকা শেয়ার দর বেড়েছে রূপালী ব্যাংকের।
এছাড়া ট্রাস্ট ব্যাংকের ১.১০ টাকা; সিটি ব্যাংকের ১ টাকা; উত্তরা ব্যাংকের ০.৯০ টাকা; ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ০.৬০ টাকা; স্ট্যান্ডার্ড, স্যোসাল ইসলামী, প্রাইম, ন্যাশনাল, মিউচুয়াল ট্রাস্ট, যমুনা ও ঢাকা ব্যাংকের ০.৩০ টাকা করে; আইএফআইসি ও সাউথইস্ট ব্যাংকের ০.২০ টাকা করে এবং প্রিমিয়ার, ওয়ান, আইসিবি ইসলামিক, এক্সিম, ইস্টার্ন ও এবি ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে।
আজ ৩টি ব্যাংকের শেয়ার দর কমেছে। ব্যাংকগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের ০.২০ টাকা এবং ইসলামী ও ব্যাংক এশিয়ার শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে।
শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫টি ব্যাংকের। ব্যাংকগুলো হলো : আল আরাফাহ ইসলামী, মার্কেন্টাইল, এনসিসি, পূবালী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
**back biome**
Backbiome is a naturally crafted, research-backed daily supplement formulated to gently relieve back tension and soothe sciatic discomfort.
**aqua sculpt**
aquasculpt is a premium metabolism-support supplement thoughtfully developed to help promote efficient fat utilization and steadier daily energy.
**boostaro official**
Boostaro is a purpose-built wellness formula created for men who want to strengthen vitality, confidence, and everyday performance.