পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অপেক্ষায় থাকা রিং সাইন টেক্সটাইল লিমিটেডের আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ আগষ্ট থেকে কোম্পানির চাঁদা গ্রহণ শুরু হবে, যা চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭৯ তম সভায় রিং সাইন টেক্সটাইলের আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজারে অভিহিত মূল্যে ১৫ কোটি শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। এর মধ্যে মেশিনারিজ আমদানিতে খরচ হবে ৯৬ কোটি ৪০ লাখ টাকা। ঋণ পরিশোধ করা হবে ৫০ কোটি টাকা। আর আইপিও বাবদ খরচ হবে ৩ কোটি ৬০ লাখ টাকা।
৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৮৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ১৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানি নিট মুনাফার পরিমাণ ছিল ৫৫ কোটি ৪২ লাখ টাকা।
কোম্পানির অনুমোদিত মূলধন ৪৪০ কোটি টাকা। আইপিও শেয়ার বাদে পরিশোধিত মূলধন ২৮৫ কোটি ৫ লাখ টাকা। আর আইপিও শেয়ার ধরে পরিশোধিত মূলধন ৪৩৫ কোটি ৫ লাখ টাকা। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।
কোম্পানিটি ১৯৯৭ সালের ২৮ ডিসেম্বর একটি প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। ২০১৭ সালের ৮ জুন কোম্পানিটি পাবলিক লিমিটেডে রূপান্তর হয়। আর ১৯৯৮ সালের আগস্ট মাসে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হয় কোম্পানিটির।
কোম্পানিটি মূলত ধূসর রঙের সুতা উৎপাদন ও বিপননের সঙ্গে জড়িত। বিভ্ন্নি ধরণের প্রোডাক্ট দেশের গার্মেন্টস শিল্পের জন্য উৎপাদন করে থাকে। কোম্পানিটি মূলত ইয়ার্ন ও ফেব্রিক্স উৎপাদন করে গার্মেন্টস শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে কাজ করে। দেশে টেক্সটাইল ও ডাইং প্রতিষ্ঠানগুলোর অনেক বশি চাহিদা রয়েছে। চাহিদা পূরণে বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই এই খাতের প্রবৃদ্ধিকে কাজে লাগাতে চায় রিং সাইন টেক্সটাইল।
কোম্পানিটিকে বাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।
**backbiome**
Backbiome is a naturally crafted, research-backed daily supplement formulated to gently relieve back tension and soothe sciatic discomfort.
**prodentim official website**
ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath