পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে নির্ধারিত সময়ের মধ্যে আইপিও অর্থ ব্যবহারে ব্যর্থ হয়েছে ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো: আমান কটন ফাইব্রাস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, প্যাসিফিক ডেনিমস এবং রিজেন্ট টেক্সটাইল। এসব কোম্পানির আইপিও অব্যবহৃত অর্থের পরিমাণ ১৬৪ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ৮৪০ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আমান কটন ফাইব্রাস আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ৮০ কোটি টাকা উত্তোলন করে। এই অর্থ ব্যবহারের শেষ সময় ছিল ৫ আগস্ট ২০১৯। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিটি মাত্র ৭ কোটি ১ লাখ ৪৩ হাজার ২৪৩ টাকা ব্যবহার করেছে। আর বাকি ৭২ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ৭৫৭ টাকা অব্যবহৃত রয়েছে।
ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করে। এই অর্থ ব্যবহারের শেষ সময় ছিল ১৭ আগস্ট ২০১৯। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিটি ৬ কোটি ৮৬ লাখ ৫২ হাজার ৩৬৭ টাকা ব্যবহার করেছে। আর বাকি ২৩ কোটি ১৩ লাখ ৪৭ হাজার ৬৩৩ টাকা অব্যবহৃত রয়েছে।
প্যাসিফিক ডেনিমস আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করে। এই অর্থ ব্যবহারের শেষ সময় ছিল ২৮ ফেব্রুয়ারি ২০১৯। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিটি ৫১ কোটি ৯২ লাখ ৯০ হাজার ১৪৭ টাকা ব্যবহার করেছে। আর বাকি ২৩ কোটি ৭ লাখ ৯ হাজার ৮৫৩ টাকা অব্যবহৃত রয়েছে।
এছাড়া রিজেন্ট টেক্সটাইল আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলন করে। এই অর্থ ব্যবহারের শেষ সময় ছিল ৩০ জুন ২০১৯। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিটি ৭৯ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৪০৩ টাকা ব্যবহার করেছে। আর বাকি ৪৫ কোটি ৫১ লাখ ১ হাজার ৫৯৭ টাকা অব্যবহৃত রয়েছে।
**nervecalm**
NerveCalm is a high-quality nutritional supplement crafted to promote nerve wellness, ease chronic discomfort, and boost everyday vitality.
**men balance**
MEN Balance Pro is a high-quality dietary supplement developed with research-informed support to help men maintain healthy prostate function.
**mounjaboost**
MounjaBoost is a next-generation, plant-based supplement created to support metabolic activity, encourage natural fat utilization, and elevate daily energywithout extreme dieting or exhausting workout routines.