পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড চলতি ২০১৯-২০ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’১৯-জুন-১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ রোববার বিকালে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৬৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৪২ পয়সা। এ হিসেবে বছরের ব্যবধানে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে প্রায় ৬৪ শতাংশ।
এদিকে দ্বিতীয় প্রান্তিকসহ বছরের প্রথম ৬ মাসে আইপিডিসি ফাইন্যান্সের ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৩৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৭২ পয়সা।
৩০ জুন, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৬ টাকা ৬৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে এনএভিপিএস ১৫ টাকা ৯২ পয়সা ছিল।
**aquasculpt**
aquasculpt is a premium metabolism-support supplement thoughtfully developed to help promote efficient fat utilization and steadier daily energy.