তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালক এবং প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার ব্লক রাখবে সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। এ লক্ষ্যে সিডিবিএলের ব্লক মডিউল অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার এ ব্লক মডিউলের অনুমোদন দেয় কমিশন।
ব্লক
মডিউল অনুমোদনের ফলে সকল তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের এবং
প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের মিউচ্যুয়াল
ফান্ডের উদ্যোক্তাদের ইউনিট সিডিবিএল এর ব্লক মডিউল ব্যবহার করে ব্লক করে রাখবে।
যাতে ব্লক করা শেয়ার অথবা মিউচ্যুয়াল ফান্ড এর ইউনিট বিও একাউন্ট থেকে স্থানান্তর
করা না যায়। আলোচিত শেয়ারহোল্ডারা এবং ইউনিটহোল্ডাররা স্টক এক্সচেঞ্জের প্রয়োজনীয়
ঘোষণা এবং প্রযোজ্য ক্ষেত্রে কর প্রদানের পর স্টক এক্সচেঞ্জ উক্ত শেয়ার এর ব্লক
প্রত্যাহার করার পর শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন করা যাবে।
এ বিষয়ে প্রস্তুতি হিসাবে কমিশনের নির্দেশে সিডিবিএল ইতিমধ্যে তালিকাভুক্ত
কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট
কর্মকর্তাদের প্রশিক্ষন প্রদান করেছে। যাতে তারা ব্লক মডিউল সহজেই ব্যবহার করতে
পারেন।
সিডিবিএল এবং স্টক এক্সচেঞ্জের প্রধান প্রযুক্তি কর্মকর্তারা এই মডিউল ব্যবহার সংক্রান্ত বিষয়ে সার্বক্ষনিক পর্যবেক্ষন করবেন। এ সংক্রান্ত নির্দেশনা শীঘ্রই জারি করা হবে।
**men balance**
MEN Balance Pro is a high-quality dietary supplement developed with research-informed support to help men maintain healthy prostate function.