পুঁজিবাজারে গতকাল সূচক ও লেনদেন সামান্য ইতিবাচক হলেও বেশিরভাগ কোম্পানির দরপতন হয়। সব খাতেই ছিল বিক্রির চাপ। আগের দিন ব্যাংক খাতের চাহিদা বাড়লেও গতকাল কিছুটা কমেছে। তবে গতকাল আর্থিক খাতে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর বেড়েছে। সেই সঙ্গে লেনদেনও বেড়েছে। খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানির শেয়ারে চাহিদাও ভালো ছিল। লেনদেন বাড়লেও দরপতনে ছিল ওষুধ খাতের কোম্পানি।
গতকাল পাঁচ শতাংশ বেড়ে আর্থিক খাতে লেনদেন হয় ১০ শতাংশ। এ খাতে প্রায় ৭০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। সাড়ে ছয় শতাংশ বেড়ে মাইডাস ফাইন্যান্সিং, সাড়ে পাঁচ শতাংশ বেড়ে জিএসপি ফাইন্যান্স, সাড়ে চার শতাংশ বেড়ে বে লিজিং, চার শতাংশ বেড়ে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স দর বৃদ্ধির শীর্ষ দশে উঠে আসে।
গতকাল সবচেয়ে বেশি ১৭ শতাংশ লেনদেন হয় ব্যাংক খাতে। এ খাতে ৫৩ শতাংশ শেয়ারদর বেড়েছে। উত্তরা ব্যাংকের ৯ কোটি টাকা ও ব্র্র্যাক ব্যাংকের সোয়া সাত কোটি টাকা লেনদেন হয়। এর মধ্যে উত্তরা ব্যাংকের দর অপরিবির্তত ছিল। ব্র্যাক ব্যাংকের দর ৩০ পয়সা বেড়েছে। বিমা খাতে লেনদেন হয় ১৬ শতাংশ। এ খাতে ২৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। প্রায় ৯ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। সাড়ে চার শতাংশ বেড়েছে প্রাইম লাইফের দর। প্রায় চার শতাংশ করে বেড়েছে ফিনিক্স ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দর। ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ১৩ শতাংশ। এ খাতে লেনদেন বেড়েছে ছয় শতাংশ। এ খাতে ৩২ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ২০ কোটি টাকা লেনদেন হয়ে স্কয়ার ফার্মা শীর্ষে উঠে এলেও এক টাকা দরপতন হয়। প্রকৌশল খাতে লেনদেন হয় ১২ শতাংশ। এ খাতে ৩৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ইস্টার্ন কেব্লসের সোয়া ৯ কোটি টাকা লেনদেন হলেও সাড়ে ১৮ টাকা দরপতন হয়। রানার অটোর সাড়ে পাঁচ কোটি টাকা লেনদেন হয়, দরপতন হয় চার টাকা। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। বস্ত্র খাতে ৪২ শতাংশ কোম্পানির দর বেড়েছে। গতকাল এ খাতে নতুন তালিকাভুক্ত নিউ লাইন ক্লোথিং লিমিটেডের লেনদেন চালু হয়েছে। প্রথমদিনে শেয়ারটির দর ৯৯ শতাংশ বা ৯ টাকা ৯০ পয়সা বেড়েছে। লেনদেন হয় ১৬ কোটি ৮৯ লাখ টাকা। এছাড়া টেলিযোগাযোগ খাতে গ্রামীণফোনের দর তিন টাকা ৮০ পয়সা বেড়েছে। যা সূচকের বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব রেখেছে। চামড়া শিল্প খাত শতভাগ নেতিবাচক ছিল। সিরামিক খাতের স্টান্ডার্ড সিরামিকের দর ২২ টাকা বেড়ে কোম্পানিটি দর বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে উঠে আসে।
**prodentim reviews**
ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath
**aqua sculpt**
aquasculpt is a premium metabolism-support supplement thoughtfully developed to help promote efficient fat utilization and steadier daily energy.
**boostaro**
Boostaro is a purpose-built wellness formula created for men who want to strengthen vitality, confidence, and everyday performance.