প্রতিদিন সূচকের পতনে শেয়ারের দর একেবারে তলানিতে এসে ঠেকেছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। প্লেসমেন্ট শেয়ার বাণিজ্য, দুর্নীতি ছাড়াও বিএসইসিসহ বাজারসংশ্লিষ্টদের কিছু সিদ্ধান্তের কারণে বাজারের এ অবস্থা। এছাড়াও শোনা যাচ্ছে বাজারে অন্তর্ভুক্ত ১৬টি কোম্পানি তালিকাচ্যুত করা হবে। বাজারের এ রকম অবস্থা ডিএসই ও বিএসইসি দেখেও দেখে না। আসলে বাজার ভালো করার জন্য যে নৈতিক দায়িত্ব থাকা দরকার সেটি তাদের মধ্যে নেই। গতকাল এনটিভির মার্কেট ওয়াচ অনুষ্ঠানে বিষয়টি আলোচিত হয়।
হাসিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিইআরের চেয়ারম্যান ড. আহসানুল আলম পারভেজ এবং কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এমএ মাসুম।
ড. আহসানুল আলম পারভেজ বলেন, প্রতিদিন সূচকের পতনে শেয়ারদর একেবারে তলানিতে এসে ঠেকেছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এর পেছনে অনেক কারণ রয়েছে। প্লেসমেন্ট শেয়ার বাণিজ্য, দুর্নীতি ছাড়াও বিএসইসিসহ বাজারসংশ্লিষ্টদের কিছু সিদ্ধান্তের কারণে বাজারের এ অবস্থা। আবার শোনা যাচ্ছে বাজারের অন্তর্ভুক্ত ১৬টি কোম্পানি তালিকাচ্যুত করা হবে। এতে বিনিয়োগকারীরা হতাশায় ভুগছেন। বাজারের এ রকম অবস্থা কেন হচ্ছে ডিএসই ও বিএসইসি দেখে না, অবশ্যই দেখে। তারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলে বাজার ভালো করার জন্য যে নৈতিক দায়িত্ব থাকা দরকার সেটি তাদের মধ্যে নেই। যখন কোনো কোম্পানির শেয়ারদর বাড়ে তখন তাদের হস্তক্ষেপ করতে দেখা যায়। যখন কোনো কোম্পানির শেয়ারদর কমে তখন সেটি দেখা যায় না। দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, দেশকে মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশে পরিণত করা, একটি সোনার বাংলাদেশ গঠন এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করাই তার লক্ষ্য। কথা হচ্ছে, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু সেই পুঁজিবাজার ধীরে ধীরে নিম্নগতির দিকে যাচ্ছে এবং বিনিয়োগকারীদের বাজারের প্রতি ন্যূনতম আস্থা নেই। যদি পুঁজিবাজারের দ্রুত উন্নয়ন না হয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর স্বপ্ন অধরাই থেকে যাবে।
এমএ মাসুম বলেন, পুঁজিবাজারের উন্নয়ন এবং এর গতিশীলতা বাড়াতে এবারের প্রস্তাবিত বাজেটে সরকার যে আন্তরিকতা দেখিয়েছে তা সত্যিই
প্রশংসনীয়। কিন্তু প্রস্তাবিত বাজেটে বাজারের জন্য যে প্রণোদনা দেওয়া হয়েছে তাতে অনেকে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। আসলে আলোচনা-সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক।
তিনি আরও বলেন, দেশের ইতিহাসে এ প্রথম আর্থিক খাতের পিপলস লিজিং কোম্পানিটি বন্ধ হয়ে যাচ্ছে। যখন বিনিয়োগকারীরা শুনছে এটি বন্ধ হয়ে যাচ্ছে তখন বিনিয়োগকারী এ খাত থেকে শেয়ার বিক্রি করে বেরিয়ে যাচ্ছে। পুঁজিবাজারের মোট মূলধনের ৪০ শতাংশই ব্যাংক ও আর্থিক খাতের। এ খাতে কোনো সমস্যা হলে সেটার প্রভাব পড়ে বাজারে। আবার গ্রামীণফোন নিয়ে একটি সমস্যা চলছে তারও প্রভাব পড়ছে বাজারে।
**herpafend official**
Herpafend is a natural wellness formula developed for individuals experiencing symptoms related to the herpes simplex virus. It is designed to help reduce the intensity and frequency of flare-ups while supporting the bodys immune defenses.
**boostaro**
Boostaro is a purpose-built wellness formula created for men who want to strengthen vitality, confidence, and everyday performance.