পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া রিং সাইন টেক্সটাইলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১লা অক্টোবর সকাল ১০ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশে (আইইবি) রিং সাইনের আইপিও আবেদনের লটারি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক বা যোগ্য বিনিয়োগকারীরা প্রায় ৫০০ কোটি টাকার আবেদন করেছেন। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিকদের জন্য বরাদ্দের থেকে ৫৫৯.৬৬ শতাংশ বেশি আবেদন করা হয়েছে। রিং সাইন টেক্সটাইলের আইপিওতে আবেদন সংগ্রহ করা হয় গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ওইসময় কোম্পানিটির শেয়ার কেনার জন্য আইপিওতে ৬৪৫টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে আবেদন করা হয়েছে। ওইসব বিনিয়োগকারীরা বরাদ্দকৃত ৭৫ কোটি টাকার বিপরীতে ৪৯৪ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার টাকার আবেদন করেছেন।
এর আগে গত ১২ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭৯তম সভায় এ রিং সাইনের আইপিও অনুমোদন দেয়া হয়।
রিং সাইন টেক্সটাইল পুঁজিবাজারে ১৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৬ টাকা এবং পুনমূল্যায়ন ব্যতিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.১৭ টাকায়।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং সিএপিএম এডভাইজরি লিমিটেড।
**neuro sharp**
Neuro Sharp is an advanced cognitive support formula designed to help you stay mentally sharp, focused, and confident throughout your day.
**men balance pro**
MEN Balance Pro is a high-quality dietary supplement developed with research-informed support to help men maintain healthy prostate function.
**aquasculpt**
aquasculpt is a premium metabolism-support supplement thoughtfully developed to help promote efficient fat utilization and steadier daily energy.