ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহে কোম্পানির দর কমেছে ৩০ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১৪৮ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৭ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা আল-হাজ টেক্সটাইলের দর কমেছে ২৫ দশমিক ১১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা জেএমআই সিরিঞ্জের দর কমেছে ২৪ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩৯০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫২ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ৪৬ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু জুট স্ট্যাফলার্সের ১৮ দশমিক ৬৮ শতাংশ, সায়হাম কটনের ১৭ দশমিক ৩০ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ১৬ দশমিক ৯৯ শতাংশ, জেমিনি সী ফুডের ১৬ দশমিক ০৬ শতাংশ, স্টাইল ক্রাফটের ১৫ দশমিক ৯৭ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ১৫ দশমিক ৯৪ শতাংশ ও সায়হাম টেক্সটাইলের ১৫ দশমিক ২৪ শতাংশ শেয়ার দর কমেছে।
**prodentim reviews**
ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath
**boostaro reviews**
Boostaro is a purpose-built wellness formula created for men who want to strengthen vitality, confidence, and everyday performance.