টানা দর পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে বাজার। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ১০৮ পয়েন্ট। এসময় বাজারের ১১ কোম্পানির শেয়ার দর বিক্রেতা সংকটে হল্ডেট হয়েছে। ঊর্ধ্বমুখী বাজারে চমক দেখিয়েছে এ ১১ কোম্পানি।
কোম্পানিগুলো হলো: ইষ্টার্ণ ইন্স্যুরেন্স, ফ্যামিলিটেক্স, ফাস ফাইন্যান্স, লিগ্যাসি ফুটওয়্যার, মুন্নু জুট স্ট্যাফলার্স, ন্যাশনাল ফিড মিল, অলিম্পিক এক্সেসরিজ, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাষ্ট্রিজ এবং জাহিনটেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইষ্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর আজ ৯.৮৭ শতাংশ বা ৪.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪৯ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ৫ লাখ ৬১ হাজার ৭৩টি শেয়ার ৪৩২বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়ায় ২ কোটি ৭২ লাখ ৩৯ হাজার টাকা।
ফ্যামিলিটেক্সের শেয়ার দর আজ ৭.৫০ শতাংশ বা ০.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪.৩০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ১৮ লাখ ৯৮ হাজার ৯৮০টি শেয়ার ৪৬৫বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়ায় ৮১ লাখ ৭৬ হাজার টাকা।
ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর আজ ৯.৭৬ শতাংশ বা ০.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ২৭ লাখ ৪৮ হাজার ৩২৬টি শেয়ার ৬৭৩বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়ায় ২ কোটি ৪২ লাখ ৩ হাজার টাকা।
লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর আজ ৯.৯৩ শতাংশ বা ১২.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৩৭ টাকায় লেনদেন হয়। এছাড়া মুন্নু জুট স্ট্যাফলার্সের শেয়ার দর আজ ৬.২৪ শতাংশ বা ৭৩.৫০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১২৫০.৬০ টাকায় লেনদেন হয়।
ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ার দর আজ ৯.২৮ শতাংশ বা ০.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১০.৬০ টাকায় লেনদেন হয়। অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের শেয়ার দর আজ ৯.৯০ শতাংশ বা ১ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১১.১০ টাকায় লেনদেন হয়।
প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর আজ ৯.৪৯ শতাংশ বা ১.৫০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৭.৩০ টাকায় লেনদেন হয়। প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর আজ ৯.৭৪ শতাংশ বা ২.৬০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৯.৩০ টাকায় লেনদেন হয়।
কাশেম ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর আজ ৯.৯৪ শতাংশ বা ৩.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩৬.৫০ টাকায় লেনদেন হয়। আজ সারাদিনে কোম্পানিটির ৩ লাখ ২৭ হাজার ৯৮১টি শেয়ার ৫৬৮বার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় ১ কোটি ১৬ লাখ ১৫ হাজার টাকা। এছাড়া জাহিনটেক্সের শেয়ার দর আজ ৯.৭৬ শতাংশ বা ০.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯ টাকায় লেনদেন হয়। আজ সারাদিনে কোম্পানিটির ২ লাখ ১৬ হাজার ২২৮টি শেয়ার ১৪৩বার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
**prodentim**
ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath
**aqua sculpt**
aquasculpt is a premium metabolism-support supplement thoughtfully developed to help promote efficient fat utilization and steadier daily energy.