পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা কপারটেক ইন্ডাস্ট্রিজের লিমিটেডের তালিকাভুক্তি দেয়নি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। তবে ডিএসইর হিসেবে থাকা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টাকা কোম্পানির হিসেবে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ডিএসইর পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসই সূত্র মতে, আজকের সভায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টাকা কোম্পানির হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। তবে তালিকাভুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে গত বৃহস্পতিবার এ বিষয়ে জানতে চেয়ে ডিএসইকে চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, এরই মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কপারটেক ইন্ডাস্ট্রিজকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে। গত ৯ জুন আইপিও সাবস্ক্রিপশনের মাধ্যমে বরাদ্দ পাওয়া শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে শেয়ার হস্তান্তর করা হয়েছে। তাই ডিএসইর কাছে থাকা এলিজিবল ইনভেস্টরদের (ইআই) আইপিও সাবস্ক্রিপশনের টাকা কোম্পানিটির ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে কমিশন।
উল্লেখ, গত ৯ জুন আইপিওর বরাদ্দ পাওয়া কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা হয়েছে। গত ৩০ এপ্রিল লটারির মাধ্যমে কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়।
এর আগে ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। গত ২৬ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭০তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
কপারটেক ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজার থেকে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নেয়া হয়েছে ১০ টাকা।
কোম্পানিটি প্লান্ট ও যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন, ভবন ও সিভিল ওয়ার্ক খাত, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয়ের জন্য পুঁজিবাজার থেকে এ পরিমাণ অর্থ উত্তোলন করে।
৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নীট সম্পদ মূল্য (এনএভিপিএস রিভ্যালুয়েশন ছাড়া) দাঁড়িয়েছে ১২.০৬ টাকা (কোম্পানিটি কোনো সম্পদ পুন:মূল্যায়ন করেনি) এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৬০ টাকা ও ডায়লুটেড শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৩ টাকা। ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৭ টাকা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
**prostafense reviews**
ProstAfense is a premium, doctor-crafted supplement formulated to maintain optimal prostate function, enhance urinary performance, and support overall male wellness.
**mounja boost**
MounjaBoost is a next-generation, plant-based supplement created to support metabolic activity, encourage natural fat utilization, and elevate daily energywithout extreme dieting or exhausting workout routines.
**aqua sculpt**
aquasculpt is a premium metabolism-support supplement thoughtfully developed to help promote efficient fat utilization and steadier daily energy.