একটা সময় প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের দাম ছিল ১৯ টাকার উপরে। কিন্তু হঠাৎ করে শেয়ার ব্যবসায়ীরা কি প্যাচ দিয়েছে যার ফলে একবারে ১৪ টাকার নিচে নেমে এসেছে। বর্তমানে শেয়ারটি ১১ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে। এটা একটা গেম্বলিং বলে মন্তব্য করেছেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচবিএম ইকবাল।
আজ রোববার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে প্রিমিয়ার ব্যাংকের ২০তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান বলেন, শেয়ারের দাম এই মুহূর্তে যাই থাকুক না কেন ভবিষ্যতে এই শেয়ার তার প্রাপ্য দাম ফিরে পাবে বলে আমরা আশাবাদী। চেয়ারম্যান আরো বলেন, ২০১৭ সালের তুলনায় ১৮ সালে আমরা প্রত্যেকটি সূচকে উন্নতি করেছি। ২০১৯ সালে এ সূচক আরো শক্তিশালী হবে। এজন্য ব্যাংকে কর্মরত কর্মচারীদের ধন্যবাদ জানাই। একটি ব্যাংকের ভাবমূর্তি, ভালো-মন্দ সব কিছুই নির্ভর করে কর্মকর্তা ও কর্মচারীদের উপর। তারা চাইলেই প্রতিষ্ঠানকে যে কোন দিকে ঘুরিয়ে দিতে পারেন। তাই প্রিমিয়ার ব্যাংকের সকল কর্মচারীকে এটাকে নিজের প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
টেলিভিশন টকশোতে ব্যাংক খাতের সমালোচকদের সমালোচনা করে এইচবিএম ইকবাল বলেন, আজকাল টেলিভিশনের টকশোগুলোতে দেখা যায় কিছু বিশ্লেষক বলছেন বাংলাদেশের ব্যাংক খাত শেষ। একেবারে ধ্বংস হয়ে গেছে। এই মুহূর্তে নতুন ব্যাংকের কোনো প্রয়োজন নেই। কিন্তু নতুন ব্যাংকের অনুমোদন হয়েছে বলেই হাজার হাজার কর্মসংস্থান হয়েছে। আমাদের অর্থনীতি আরও ত্বরান্বিত হয়েছে। যে সমস্ত লোক টকশোতে ব্যাংক খাতের সমালোচনা করেন, ১০ থেকে ২০ বছরে তারা একটি লোকেরও চাকরি দিতে পেরেছেন কি না এই প্রশ্ন রেখেছেন তিনি। টেলিভিশনের পর্দায় এসে সাধারণ জনগণকে নিরুৎসাহিত না করার অনুরোধ জানান চেয়ারম্যান।
প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম বলেন, বর্তমানে আমাদের ব্যাংক আরো শক্তিশালী ভিতের ওপর দাঁড়িয়েছে। ২০১৯ সালে আরো একটি ভালো ব্যালেন্স শিট নিয়ে হাজির হওয়ার প্রতিজ্ঞা করছি। এর জন্য আমরা ব্যাংকের কস্ট অব ফান্ড কমিয়ে আনার চেষ্টা করছি। আগামী বছর খেলাপি ঋণ ২ শতাংশের নিচে নামিয়ে আনার আশা প্রকাশ করে তিনি বলেন, ২০১৯ সালে এজেন্ট ব্যাংকিং এর ৪০০টি এজেন্ট চালু করার পরিকল্পনা করছে প্রিমিয়ার ব্যাংক।
**aqua sculpt**
aquasculpt is a premium metabolism-support supplement thoughtfully developed to help promote efficient fat utilization and steadier daily energy.
**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.