নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ৩১ ডিসেম্বর ২০১৮ সালের ডিভিডেন্ড ঘোষণা করে নি পুঁজিবাজারের আর্থিক খাতের ৪ কোম্পানি। এছাড়া কোম্পানিগুলোর পর্ষদ সভা আয়োজনের জন্য এখনো কোন তারিখ নির্ধারন করা হয়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পর্ষদ সভা অনুষ্ঠিত না হওয়া কোম্পানিগুলো হচ্ছে – পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইন্যান্স ও ফার্স্ট ফাইন্যান্স।
অর্থবছরের পূর্ণাঙ্গ আর্থিক হিসাব প্রকাশ ও ডিভিডেন্ড সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কোম্পানির জন্য নির্দিষ্ট অর্থবছর শেষে ৪ মাস সময় বেধে দেওয়া হয়েছে। এ হিসাবে ডিসেম্বর ক্লোজিং লিজিং কোম্পানিগুলোর ২০১৮ সালের আর্থিক হিসাব ও ডিভিডেন্ড বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ২০১৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারিত। তবে সেই সময় পার হয়ে গেলেও এখনো ৪টি লিজিং কোম্পানির আর্থিক হিসাব প্রকাশ করা হয়নি।
এদিকে ৪টি লিজিং কোম্পানির পর্ষদ সভা আয়োজনের জন্য এখন পর্যন্ত কোন তারিখও নির্ধারন করা হয়নি।
আর্থিক হিসাব প্রকাশ না করা লিজিং কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স ও পিপলস লিজিং লোকসানে রয়েছে। এই কোম্পানিগুলোর ২০১৮ সালের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ১৮) লোকসান হয়েছে। আর ইন্টারন্যাশনাল লিজিং নামমাত্র মুনাফায় রয়েছে।
দেখা গেছে, ২০১৮ সালের ৯ মাসে ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারপ্রতি ৩ টাকা ১৬ পয়সা লোকসান হয়েছে। এছাড়া ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারপ্রতি ১ টাকা ৩০ পয়সা ও পিপলস লিজিংয়ের ৬৯ পয়সা লোকসান হয়েছে। অপরদিকে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারপ্রতি ৬০ পয়সা মুনাফা হয়েছে।
**men balance**
MEN Balance Pro is a high-quality dietary supplement developed with research-informed support to help men maintain healthy prostate function.
**prodentim reviews**
ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath
**mounjaboost**
MounjaBoost is a next-generation, plant-based supplement created to support metabolic activity, encourage natural fat utilization, and elevate daily energywithout extreme dieting or exhausting workout routines.