২০১৬ সালের ১২ জুলাই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমান যোগদান করেন। আজ ১১ জুলাই তার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই আজই এই মেয়াদের জন্য শেষ অফিস করে সবার কাছ থেকে তিনি বিদায় নিয়েছেন। তার স্থলে এখন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবদুল মতিন পাটোয়ারী।
জানা যায়, ২০১৬ সালের ৩০ জুন অনুষ্ঠিত বিএসইসির ৫৭৯তম কমিশন সভায় ডিএসই’র এমডি হিসেবে নিয়োগের জন্য অনুমোদন পান মোহাম্মদ মাজেদুর রহমান। ঐ বছর ১২ জুলাই তিনি কাজে যোগ দেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) রেগুলেশন, ২০১৩-এর সংশ্লিষ্ট প্রবিধানগুলো পরিপালন সাপেক্ষ তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে মাজেদুর রহমান প্রিমিয়ার ব্যাংকের এমডি ছিলেন। ১৯৮১ সালে গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তাঁর কর্মময় জীবনে দেশ-বিদেশের বিভিন্ন ব্যাংকে দীর্ঘ ৩৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৮৫ সালে লন্ডনে গ্রিন্ডলেজ ব্যাংকের গ্রুপ অডিট বিভাগে নিয়োগ পান। গ্রিন্ডলেজ ব্যাংকের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ, আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও ভারতের দায়িত্ব পালন করেন তিনি।
মাজেদুর রহমান দুবাইয়ের মাশরেক ব্যাংকেও দায়িত্ব পালন করেন। এসএমই ব্যবসায় অর্থায়ন, ই-ব্যাংকিং, অলটারনেট ডেলিভারি চ্যানেল ও ব্যাংকিং কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহারেও বিশেষ অবদান রয়েছে তাঁর।
মাজেদুর রহমান বাংলাদেশে ব্যাংক আল-ফালাহর প্রথম কান্ট্রি হেড হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে তিনি এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
**men balance**
MEN Balance Pro is a high-quality dietary supplement developed with research-informed support to help men maintain healthy prostate function.
**prostafense**
ProstAfense is a premium, doctor-crafted supplement formulated to maintain optimal prostate function, enhance urinary performance, and support overall male wellness.
**aqua sculpt**
aquasculpt is a premium metabolism-support supplement thoughtfully developed to help promote efficient fat utilization and steadier daily energy.