সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে সূচকে মিশ্র প্রবণতা থাকলেও শেষ ২০ মিনিটের ক্রয় প্রেসারে সূচকে উত্থান ঘটে। সোমবার লেনদেন শেষে সূচক কিছুটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৪৪ লাখ ৯ হাজার টাকা।
আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৮৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৪৪ লাখ ৯ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫২৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করে ১১৯০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৮২৫ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৯১ লাখ ১৬ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ২২ কোটি ৫২ লাখ ৯৩ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৬৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৭০ লাখ ১৯ হাজার টাকা।
**mounja boost official**
MounjaBoost is a next-generation, plant-based supplement created to support metabolic activity, encourage natural fat utilization, and elevate daily energywithout extreme dieting or exhausting workout routines.