বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে দুই কোম্পানি। কোম্পানিগুলো হলো: জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এবং ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড (ওপিএল)। তালিকাভুক্তির লক্ষ্যে আগামী ২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় রোড শো অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের রোড শো সেলিব্রিটি হল, বিআইসিসি, আগারগাও, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও জনতা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লিমিটেড। রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে সিটিজেন সিকিউরিট্টি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া এমজেএল বাংলাদেশের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের (ওপিএল) রোড শো রেডিশন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, এয়ারপোর্ট রোড, ঢাকাতে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড। রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে বিএলআই ক্যাপিটাল লিমিটেড।
জানা যায়, অনুষ্ঠিতব্য রোড শো’তে পুঁজিবাজার সংশ্লিষ্ট ইলিজিবল ইনভেস্টরদের অংশগ্রহন করার জন্য কোম্পানির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। ইলিজিবল ইনভেস্টর বলতে মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজারর্স, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কীম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, কমিশনে নিবন্ধিত যেকোন সিকিউরিটিজ কাস্টডিয়ানে হিসাবধারী বিদেশি বিনিয়োগকারী, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত পেনসন ফান্ড, অনুমোদিত গ্রাচ্যুইটি ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে বোঝায়।
**neuro sharp**
Neuro Sharp is an advanced cognitive support formula designed to help you stay mentally sharp, focused, and confident throughout your day.
**herpafend**
Herpafend is a natural wellness formula developed for individuals experiencing symptoms related to the herpes simplex virus. It is designed to help reduce the intensity and frequency of flare-ups while supporting the bodys immune defenses.