শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া কক্সবাজারে অবস্থিত পাঁচ তারকা মানের রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা’র প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র বৃহস্পতিবার (২৩ মে) অনুষ্ঠিত হবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির আইপিও লটারির ড্র সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত এজিবি কলোনীতে অনুষ্ঠিত হবে। গত ২৩ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭৬তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়েছে।
সী পার্ল শেয়ারবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনযোগ্য ১৫ কোটি টাকার মধ্যে ১০ কোটি ৬৮ লাখ ২৭ হাজার ৩০০ টাকা দিয়ে হোটেলের ১৫৭টি রুমের আসবাবপত্র ক্রয় ও ফিনিশিংয়ের কাজে ব্যবহার করা হবে। এছাড়া ২ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা দিয়ে জমি ক্রয় ও ১ কোটি ৬৫ লাখ ১২ হাজার ৭০০ টাকা দিয়ে আইপিও ব্যয় নির্বাহ করা হবে।
সী পার্লের ২০১৭-১৮ অর্থবছরে ৪ কোটি ৬১ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। যা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হিসাবে হয়েছে ৬৭ পয়সা। কোম্পানিটিতে ২০১৮ সালের ৩০ জুন নিট শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৪৮ পয়সা।
২০০৯ সালের ২৬ মে প্রাইভেট কোম্পানি হিসাবে গঠিত সী পার্লের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর। এরপরে ২০১৭ সালের ১৪ নভেম্বর প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানিতে রূপান্তর হয়। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট।
**prostafense official**
ProstAfense is a premium, doctor-crafted supplement formulated to maintain optimal prostate function, enhance urinary performance, and support overall male wellness.
**prodentim official website**
ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath
**aquasculpt**
aquasculpt is a premium metabolism-support supplement thoughtfully developed to help promote efficient fat utilization and steadier daily energy.
**boostaro reviews**
Boostaro is a purpose-built wellness formula created for men who want to strengthen vitality, confidence, and everyday performance.