সোমবার, ১৩ মে পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ২৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ব্যাংক খাতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫০ শতাংশের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংক খাতে সোমবার লেনদেনে অংশ নেওয়া ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫টির বা ৫০ শতাংশের এবং ১৩টি বা ৪৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। এদিন শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২টির বা ৭ শতাংশ ব্যাংকের।
সোমবার শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ১.৩০ টাকা বেড়েছে রূপালী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ০.৭০ টাকা বেড়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৬০ টাকা বেড়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের।
এছাড়া ট্রাস্ট ও ঢাকা ব্যাংকের ০.৫০ টাকা করে; ইসলামী ব্যাংকের ০.৪০ টাকা; ইস্টার্ন, আইএফআইসি ও পূবালী ব্যাংকের ০.৩০ টাকা করে; ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ০.২০ টাকা এবং স্যোসাল ইসলামী, ন্যাশনাল, মার্কেন্টাইল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও এক্সিম ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে।
আজ শেয়ার দর সর্বোচ্চ অর্থাৎ ১.৮০ টাকা কমেছে ব্র্যাক ব্যাংকের। এছাড়া সিটি ব্যাংকের ১.১০ টাকা; শাহজালাল ইসলামী ব্যাংকের ০.৫০ টাকা; এনসিসি, ডাচ-বাংলা ও ব্যাংক এশিয়ার ০.৩০ টাকা করে; প্রিমিয়ার ব্যাংকের ০.২০ টাকা এবং এবি, আল আরাফাহ ইসলামী, আইসিবি ইসলামিক, যমুনা,সাউথইস্টও উত্তরা ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে।
আজ ২টি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্যাংক ২টি হলো : প্রাইম ও ওয়ান ব্যাংক।
**men balance**
MEN Balance Pro is a high-quality dietary supplement developed with research-informed support to help men maintain healthy prostate function.
**mounja boost**
MounjaBoost is a next-generation, plant-based supplement created to support metabolic activity, encourage natural fat utilization, and elevate daily energywithout extreme dieting or exhausting workout routines.