প্রতি কার্যদিবসেই তলানির দিকে ধাবিত হচ্ছে দেশের শেয়ারবাজার। পতনের দিক থেকে আবারও রেকর্ড গড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার (২২ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমে প্রায় ৩ বছর বা ৩৫ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০৯ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি ২ বছর ১১ মাস ৫ দিন বা ৭১১ কার্যদিবসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। এর আগে ২০১৬ সালের ১১ নভেম্বর ডিএসইএক্স সূচক আজকের থেকে কম স্থানে অবস্থান করছিল। অর্থাৎ ওই দিন ডিএসইএক্স সূচক অবস্থান করছিল ৪ হাজার ৬৯৮ পয়েন্টে। আজ ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৮১ ও ১৬৬১ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেনও ৩ মাস ৬ দিন বা ৬৩ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম হয়েছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর আগের চলতি বছরের ১৬ জুলাই আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ২৭১ কোটি টাকার।
ডিএসইতে আজ ৩৫২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির বা ৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৯২টির বা ৮৩ শতাংশের এবং ৩০টি বা ৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবসের। এদিন কোম্পানিটির ১৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা ইউনাইটেড পাওয়ারের ৯ কোটি ৫২ লাখ টাকার এবং ৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে মুন্নু জুট স্টাফলার্স।
ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : সিলকো ফার্মা, ইস্টার্ন ইন্স্যুরেন্স, রেনেটা, গ্রামীণফোন, স্ট্যান্ডার্ড সিরামিক, স্কয়ার ফার্মা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩২১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর। আজ ১০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
**neurosharp**
Neuro Sharp is an advanced cognitive support formula designed to help you stay mentally sharp, focused, and confident throughout your day.
**men balance pro**
MEN Balance Pro is a high-quality dietary supplement developed with research-informed support to help men maintain healthy prostate function.
**prostafense reviews**
ProstAfense is a premium, doctor-crafted supplement formulated to maintain optimal prostate function, enhance urinary performance, and support overall male wellness.
**boostaro official**
Boostaro is a purpose-built wellness formula created for men who want to strengthen vitality, confidence, and everyday performance.