ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পুজিঁবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির সপ্তাহজুড়ে দর বেড়েছে ১৮ দশমিক ৬৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২ হাজার ৯৫৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ১৩ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪২ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডটির দর বেড়েছে ১৮ দশমিক ২৫ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ১৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৬ কোটি ৪২ লাখ ৪৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ২৮ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা।
তৃতীয় স্থানে থাকা ওয়াটা কেমিক্যালের দর বেড়েছে ১৭ দশমিক ৫৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৯১ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪২ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৪৭ লাখ ৮ হাজার ২০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্ল্যাস্কোস্মিথক্লাইনের ১৩ দশমিক ৬২ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যালের ১২ দশমিক ৫০ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১১ দশমিক ৩৮ শতাংশ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৫৬ শতাংশ, এসএস স্টিলের ৮ দশমিক ২২ শতাংশ, জিনেক্স ইনফোসিসের ৭ দশমিক ২৯ শতাংশ এবং মুন্নু জুট স্টাফলার্সের ৬ দশমিক ৬০ শতাংশ দাম বেড়েছে।
**men balance pro**
MEN Balance Pro is a high-quality dietary supplement developed with research-informed support to help men maintain healthy prostate function.
**boostaro official**
Boostaro is a purpose-built wellness formula created for men who want to strengthen vitality, confidence, and everyday performance.