বাজার এখন এমন অবস্থানে যেখানে প্রধানমন্ত্রীকে
হস্তক্ষেপ করতে হয়। বিশ্বের কোনো পুঁজিবাজারে এমনটি ঘটে না। কথা হচ্ছে, নিয়ন্ত্রক সংস্থার
কাজ কী? নিয়ন্ত্রক সংস্থার কাজ হচ্ছে বাজারকে সঠিকভাবে দেখভাল করা, বিনিয়োগকারীর স্বার্থ
রক্ষা করা এবং বাজারকে কীভাবে উন্নয়নের দিকে নেওয়া যায় সেদিকে লক্ষ রাখা। কিন্তু তারা
সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না। আবার হঠাৎ করে নতুন আইপিও না আনার সিদ্ধান্ত
হয়েছে। আইপিও আসা বন্ধ না করে নিয়ন্ত্রক সংস্থা সঠিকভাবে যাচাই-বাছাই করে কোম্পানিগুলো
অন্তর্ভুক্ত করুক। গতকাল এনটিভির মার্কেট ওয়াচ অনুষ্ঠানে বিষয়টি আলোচিত হয়। হাসিব হাসানের
গ্রন্থনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের বিজনেস এডিটর সাজ্জাদুর
রহমান, পুঁজিবাজার টেকনিক্যাল অ্যানালিস্টের ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ এবং আমার স্টক
ডটকমের সিইও মোহাম্মদ আলী জাহাঙ্গীর।
সাজ্জাদুর রহমান বলেন, গত তিন মাস বাজার নি¤œগতিতে ছিল। তবে এর মাঝে
দুই সপ্তাহ বাজার ব্যতিক্রম দেখা গেছে, কারণ সরকারের ওপরমহল থেকে বাজার সম্পর্কে ইতিবাচক
সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে প্লেসমেন্ট শেয়ার, আইপিও, বুক বিল্ডিংসহ আরও কিছু বিষয়ে
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাজারের জন্য ইতিবাচক। তবে এখনও তা বাস্তবায়িত হয়নি। তবে
এ বিষয়গুলো বাস্তবায়িত হলে বাজারের জন্য ইতিবাচক হবে। বিশেষ করে কোম্পানির স্পন্সরদের
দুই শতাংশ থেকে ৩০ শতাংশ শেয়ার থাকার কথা, কিন্তু অনেক কোম্পানির স্পন্সরদের কাছে সেটি
নেই। এখন যদি বিষয়গুলো বাস্তবায়ন করতে দেরি হয় সেক্ষেত্রে বাজার ভালো হবে না।
তিনি আরও বলেন, দেশে দেশীয় ও বহুজাতিক ভালো কোম্পানি অনেক রয়েছে।
বিশেষ করে যদি ইউনিলিভারকে বাজারে আনা যায় সেক্ষেত্রে বাজারে আরও অনেক নতুন বিনিয়োগকারী
আসবে এবং বাজার গতিশীল হবে। কারণ যখন গ্রামীণফোন বাজারে আসে তখন অনেক নতুন বিনিয়োগকারী
বাজারে আসে এবং বাজার গতিশীল হয়।
রহমত উল্লাহ বলেন, ১৩ থেকে ১৪ সপ্তাহ ধরে বাজার পড়ছে। বাজারের কোনো
ইতিবাচক গতি দেখা যাচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের উচ্চ মহল এবং নিয়ন্ত্রক
সংস্থা কিছু পদক্ষেপ নিচ্ছে। এটি বাস্তবায়ন আরও অনেক দূরে। তবে বাজার সম্পর্কে বিনিয়োগকারীদের
মনস্তাত্ত্বিক দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এখনও ঘটেনি। ২০১৭ সাল থেকে বাজার এখনও নিন্মগতিতে
রয়েছে।
তিনি আরও বলেন, বাজারে একদিকে টার্নওভার কমছে, আবার অন্যদিকে সূচক
ও বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমছে। বাজারে ভালো মানের কোম্পানি তুলনামূলকভাবে অনেক
কম। দেশের জনগণের কাছে পর্যাপ্ত টাকা আছে। বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছে না। যতদিন পর্যন্ত
আস্থা না আসবে ততদিন বাজারে আসবে না, বা বাজার ভালো হবে না। আবার বাজারে কোনো সমস্যা
হলে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজ এবং ব্যাংক প্রভৃতি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা
করা হয়। তাদের সুবিধার্থে এটি করা হয়। কথা হচ্ছে ওইসব প্রতিষ্ঠান তো বাজারের মূল প্রাণ
নয়। সাধারণ বিনিয়োগকারী হচ্ছে বাজারের মূল প্রাণ। এখন পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীরা
কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়ে কোনো আলোচনা করা হয় না।
মোহাম্মদ আলী জাহাঙ্গীর বলেন, বাজার এখন এমন অবস্থানে যেখানে প্রধানমন্ত্রীকে
হস্তক্ষেপ করতে হয়। এটি বিশ্বের কোনো পুঁজিবাজারে নেই। কথা হচ্ছে, নিয়ন্ত্রক সংস্থার
কাজ কী? নিয়ন্ত্রক সংস্থার কাজ হচ্ছে বাজারকে সঠিকভাবে দেখভাল করা, বিনিয়োগকারীর স্বার্থ
রক্ষা করা এবং বাজারকে কীভাবে উন্নয়নের দিকে নেওয়া যায়, সেদিকে লক্ষ রাখা; কিন্তু তারা
সঠিকভাবে তা করতে পারছে না। আবার হঠাৎ করে নতুন আইপিও না আনার সিদ্ধান্ত হয়েছে। আইপিও
আসা বন্ধ না করে নিয়ন্ত্রক সংস্থা সঠিকভাবে যাচাই-বাছাই করে কোম্পানিগুলো অন্তর্ভুক্ত
করুক।
**backbiome**
Backbiome is a naturally crafted, research-backed daily supplement formulated to gently relieve back tension and soothe sciatic discomfort.
**men balance pro**
MEN Balance Pro is a high-quality dietary supplement developed with research-informed support to help men maintain healthy prostate function.
**prostafense**
ProstAfense is a premium, doctor-crafted supplement formulated to maintain optimal prostate function, enhance urinary performance, and support overall male wellness.
**herpafend official**
Herpafend is a natural wellness formula developed for individuals experiencing symptoms related to the herpes simplex virus. It is designed to help reduce the intensity and frequency of flare-ups while supporting the bodys immune defenses.
**prodentim**
ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath
**mitolyn official**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.