পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর বোনাস শেয়ার ইস্যু করার মানদন্ড নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে অকারণেই কোন কোম্পানি বোনাস ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না। মঙ্গলবার বিএসইসি’র ৬৮৭তম কমিশন সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিএসইসি সূত্রে জানা যায়, এখন কোনো কোম্পানি বোনস শেয়ার ঘোষণা করলে নিচের বিষয়গুলো লক্ষ্য করতে হবে। কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, সুষমকরাণ, আধুনিকানীকরণ,পূনগঠন, বিস্তার (বিএমআরই), কোম্পানির গুণগতমানের উন্নয়ন ইত্যাদির কারণে বোনাস শেয়ার ইস্যু করতে পারবে।
বোনাস শেয়ার ঘোষণার ক্ষেত্রে মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ কালে এর কারণ এবং এর বিপরীতে রক্ষিত অথ ব্যবহারের খাত উল্লেখ করতে হবে। এই সংক্রান্ত একটি নোটিফিকেশন খুব শিগগির জারি করা হবে।
উল্লেখ্য, তালিকাভুক্ত কোম্পানিগুলো পুঁজিবাজারে ক্যাটাগরি রক্ষায় নাম মাত্র বোনাস শেয়ার ঘোষণা করছে। কিন্তু কোম্পানিগুলো ব্যবসায়ে কোন সম্প্রসারণ না করে শুধু মূলধন বাড়িয়েছে।
**herpafend**
Herpafend is a natural wellness formula developed for individuals experiencing symptoms related to the herpes simplex virus. It is designed to help reduce the intensity and frequency of flare-ups while supporting the bodys immune defenses.