সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া বেশিরভাগ ব্যাংকের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন ব্যাংক খাতে সমান সংখ্যক ব্যাংকের শেয়ার দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ৩০টি ব্যাংক লেনদেনে অংশ নিয়েছে। ব্যাংকগুলোর মধ্যে ১৪টির বা ৪৬ শতাংশের শেয়ার দর বেড়েছে। এদিন ৮টির বা ২৭ শতাংশের শেয়ার দর কমেছে এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৮টির বা ২৭ শতাংশ ব্যাংকের।
এদিন ১৪টি ব্যাংকের মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ১.১০ টাকা বেড়েছে ব্রাক ব্যাংকের। এছাড়া উত্তরা ব্যাংকের ০.৭০ টাকা, পূবালী, এনসিসি, যমুনা, আইসিবি ইসলামি ব্যাংকের ০.২০ টাকা করে; আল আরাফা, সিটি, ঢাকা, এক্সিম, আইএফআইসি, শাহজালাল ইসলামি, সাউথইস্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ০.১০ টাকা করে শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইস্টার্ন ব্যাংকের। ব্যাংকটির শেয়ার দর আজ ১.২০ টাকা কমেছে। এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ০.৭০ টাকা; ট্রাস্ট ব্যাংকের ০.৩০ টাকা; ইসলামী ব্যাংকের ০.২০ টাকা; ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল, প্রিমিয়ার, সোশ্যাল ইসলামী ব্যাংকের ০.১০ টাকা করে শেয়ার দর কমেছে।
আজ লেনদেন শেষে অপরিবর্তিত রয়েছে এবি, ডাচ-বাংলা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ন্যাশনাল, ওয়ান, প্রিমিয়ার, রুপালী এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার।
**back biome**
Backbiome is a naturally crafted, research-backed daily supplement formulated to gently relieve back tension and soothe sciatic discomfort.
**boostaro reviews**
Boostaro is a purpose-built wellness formula created for men who want to strengthen vitality, confidence, and everyday performance.