প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে এডিএন টেলিকম লিমিটেড।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৬৯৫তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মো.সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিএন টেলিকম লিমিটেড শেয়ারবাজার থেকে ৫৭ কোটি টাকা উত্তোলন করবে। এ লক্ষ্যে বুক বিল্ডিংয়ের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার শেয়ার ৩০ টাকা করে বিক্রয় করে ৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করা হবে। আর সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ৭৯ লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার ২৭ টাকা করে বিক্রয় করা হবে। এই শেয়ার বিক্রয় থেকে ২১ কোটি ৩৭ লাখ ৪৯ ৯৮২ টাকা সংগ্রহ করা হবে। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
এর আগে ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বিডিং অনুমোদন দেয়। আর ওই বছরের ১৪ আগস্ট কমিশনের ৬৫৫তম সভায় কোম্পানিটিকে আইপিওর প্রাথমিক অনুমতি দেয়া হয়।
জানা যায়, ৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য দাঁড়িয়েছে ১৬.১৩ টাকা। শেয়ারপ্রতি বেসিক মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫২ টাকা ও শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩৬ টাকা। আর ভারিত গড় হারে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮১ টাকা। আর কোম্পানিটির ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নেট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৮০ টাকা এবং বেসিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৬৭ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
উল্লেখ্য, ২০০৩ সালে যাত্রা শুরু করা কোম্পানিটি ২০১২ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। আর এডিএন টেলিকমের প্রি–আইপিও শেয়ার কিনেছে ভেনগার্ড বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটি ১৫ টাকা করে কোম্পানিটির ১৩ লাখ ৩৩ হাজার ৩৩৪টি শেয়ার ২ কোটি টাকা দিয়ে কিনেছে।
**backbiome**
Backbiome is a naturally crafted, research-backed daily supplement formulated to gently relieve back tension and soothe sciatic discomfort.
**men balance pro**
MEN Balance Pro is a high-quality dietary supplement developed with research-informed support to help men maintain healthy prostate function.
**prodentim reviews**
ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath
**mounja boost official**
MounjaBoost is a next-generation, plant-based supplement created to support metabolic activity, encourage natural fat utilization, and elevate daily energywithout extreme dieting or exhausting workout routines.