সহযোগী প্রতিষ্ঠান ‘স্বপ্ন’ এর লোকসান দেখিয়ে অর্থ সরিয়ে নেওয়ার যে অভিযোগ উঠেছে তালিকাভুক্ত কোম্পানি এসিআই এর বিরুদ্ধে,সেটি আরও নিবিড়ভাবে খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছে বিশেষ তদন্ত কমিটির। আজ রোববার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, এসিআই ও স্বপ্নের আর্থিক বিবরণী খতিয়ে দেখতে এবং হিসাবে কোনো কারসাজি থাকলে সেগুলো চিহ্নিত করতে ডিএসইর ম্যানেজমেন্টকে ৭ দিন সময় দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া প্রতিবেদনের আলোকে কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থার সিদ্ধান্ত নেবে ডিএসইর পরিচালনা পর্ষদ।
গত সপ্তাহে পরিচালনা পর্ষদ সভায় আজকের বৈঠকে এসিআইর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল ডিএসইর। কিন্তু ডিএসই থেকে দেয়া শোকজের জবাব দিয়েছে এসিআই। এসিআই তার সাবসিডিয়ারি কোম্পানি লোকসান হওয়ার বিষয়ে জবাবে বলেছে যে, কোম্পানির বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা দাবী তুলেছে সারা দেশে সাবসিডিয়ারি কোম্পানি স্বপ্নের আউটলেট খোলা হোক। তাতে যদি লোকসান হয় তা শেয়ারহোল্ডারা মেনে নেবে। আর তাই শেয়ারহোল্ডারদের দাবীর মুখে কোম্পানি কর্তৃপক্ষ স্বপ্নে বিনিয়োগ বাড়িয়েছে। এতে লোকসান বেড়েছে এসিআই লিমিটেডের।
ডিএসইর তদন্ত কমিটি এসিআই এর দেওয়া জবাবকে অগ্রহণযোগ্য মনে করছে। কমিটির মতে, জেনেবেুঝে কোনো শেয়ারহোল্ডার লোকসান মেনে নেওয়ার কথা বলতে পারেন না। এটি খুবই রহস্যপূর্ণ।
নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির একজন সদস্য অর্থসূচককে বলেন, আমরা এখন পর্যন্ত যে বিশ্লেষণ করেছি, তাতে স্বপ্ন ও এসিআই এর লোকসানের বিষয়টিকে অস্বাভাব্কি ও অসৎ উদ্দেশ্যপূর্ণ মনে হয়েছে। আর সত্যিই যদি স্বপ্ন এত লোকসানী হয়ে থাকে তাহলে এসিআই এর পরিচালনা পর্ষদের উচিত ছিল অনেক আগেই সেটি বন্ধ করে দেওয়া। কারণ এটি একটি তালিকাভুক্ত কোম্পানি। শুধু উদ্যোক্তারা এর মালিক নন, হাজার হাজার বিনিয়োগকারীও এর মালিকানায় রয়েছে। তাই উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ ও খামখেয়ালির জন্য সাধারণ বিনিয়োগকারীদেরকে এভাবে ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত করার অধিকার তাদের নেই।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের লোকসানসহ কোম্পানির গত কয়েক বছরের আর্থিক বিবরণীর তথ্য নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালকদের মনে।তারা মনে করছেন,এসিআইয়ের সাম্প্রতিক বছরগুলোর আর্থিক বিবরণী মনগড়া ও কারসাজিপূর্ণ।কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিক লিমিটেডের (স্বপ্ন)‘কথিত’ লোকসানের আড়ালে মূল কোম্পানি থেকে টাকা সরিয়ে নিচ্ছে।আর তাই বিষয়টি খতিয়ে দেখতে ডিএসইর পরিচালনা পর্ষদ পরচিালক বচিারপতি ছিদ্দিকুর রহামন ভুইয়ার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে। আজ ছিল কমিটির তৃতীয় বৈঠক।
**backbiome**
Backbiome is a naturally crafted, research-backed daily supplement formulated to gently relieve back tension and soothe sciatic discomfort.