মতিঝিলে ছাপ্পান্ন বছরের ঠিকানা ছেড়ে রাজধানীর নিকুঞ্জে স্থাপিত নিজস্ব ১৩ তলা ভবনে কাজ শুরু করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে মতিঝিলে আইটি, মার্কেট অপারেশনস এবং ট্রেনিং একাডেমি এখনো রয়ে গেছে যেগুলো শিগগিরই নিকুঞ্জ নতুন ভবনে স্থানান্তরিত করা হবে।
ডিএসই থেকে প্রাপ্ত তথ্য মতে, বর্তমানের রাজধানীর মতিঝিলের ৯-এফ মতিঝিলের ডিএসই কার্যালয়ের স্থলে ১৯৬৩ সালে দোতলা ভবনে ডিএসইর কার্যক্রম শুরু হয়েছিল। কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় মতিঝিলের একাধিক ভবনের ফ্লোর ভাড়া করে বহু বছর ধরে এর কার্যক্রম চলছিল। এ অবস্থায় নিজস্ব ভবন স্থাপনের জন্য সরকারের কাছে জমি চাইলে ১৯৯৬ সালে সরকার চার কোটি টাকা মূল্যে চার বিঘা জমি বরাদ্দ দেয়। এ জমিতেই ১৩ তলা ভবন নির্মাণ করা হয়েছে।
২০০৭ সালে এর নির্মাণ কাজ শুরু হলেও ঠিকাদার প্রতিষ্ঠান জিবিবি মাত্র ২৪ শতাংশ কাজ করে। তাগিদ দেওয়ার পরও কাজ সম্পন্ন না করায় পুনরায় দরপত্র আহ্বান করে এনডিবিকে দায়িত্ব দেয়। নির্মাণ কাজ শুরুর প্রায় এক যুগ পর চলতি বছর এর নির্মাণ কাজ শেষ হয়। গত সেপ্টেম্বরে ডিএসইর পর্ষদ নতুন ভবনে কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে কার্যালয় পুরোপুরি স্থানান্তর হয়েছে।
ডিএসই সূত্র জানায়, এ ভবনে ডিএসইর কার্যালয় ছাড়াও বিভিন্ন ব্রোকারেজ হাউস ও শেয়ারবাজার সম্পর্কিত সেবাদানকারী প্রতিষ্ঠান ভাড়ায় এখানে তাদের কার্যালয় স্থাপন করবে। তবে ব্রোকারেজ হাউসগুলোর কার্যালয়গুলো শুরু হতে আরও কিছুটা সময় লাগতে পারে।
ডিএসই ভবনের প্রথম দুই তলায় থাকবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, লবি, মিডিয়া সেন্টারসহ অন্যান্য প্রতিষ্ঠান। চতুর্থ তলায় থাকবে ডিএসইর কার্যালয়। পঞ্চম তলা থেকে একাদশ তলায় বিভিন্ন ব্রোকারেজ হাউস অন্যান্য প্রতিষ্ঠানের কার্যালয় থাকবে। দ্বাদশ তলায় থাকবে অডিটরিয়াম।
**herpafend**
Herpafend is a natural wellness formula developed for individuals experiencing symptoms related to the herpes simplex virus. It is designed to help reduce the intensity and frequency of flare-ups while supporting the bodys immune defenses.
**prodentim**
ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath