অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘এখানে আজ আশ্বস্ত করব সবাইকে যে, আমরা পুঁজিবাজারকে সুশাসন দেব এবং আমরা গর্ভন্যান্সে ভালো করব। যেসব ত্রুটি-বিচ্চুতি আছে, মিসম্যাচ আছে, সেগুলো আমরা টেককেয়ার করব। এভাবে পুঁজিবাজারকে আমাদের অর্থনৈতিক এলাকায় শক্তিশালীভাবে রূপান্তরিত হবে।’
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সাথে সমতবিনিময়’ সভার শুরুতে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘আমরা আজকে আমাদের পুঁজিবাজার নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সব বিশেষজ্ঞ, যারা পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট, পুঁজিবাজার নিয়ে চিন্তা করেন, তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। এই আলোচনা থেকে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। পরবর্তীতে আমরা আরেকটি সভা করব, সেখানে এর অগ্রগতি নিয়ে আলোচনা করব। আমাদের মার্কেট ফান্ডামেন্টাল অনেক বেশি শক্তিশালী, পুঁজিবাজারকেও আমরা সেখানে দেখতে চাই।’
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই মতবিনিময় সভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করছেন বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম।
বৈঠকে পুঁজিবাজার ও মুদ্রাবাজার তথা আর্থিক বাজারের সঙ্গে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের পুঁজিবাজারের ইতিহাসে এত বেশি সংখ্যক স্টেকহোল্ডারের সঙ্গে মত বিনিময় এটিই প্রথম।
আজকের মতবিনিময় সভায় আংশ নেওয়ার জন্য যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের প্রায় সবাই এতে অংশ নিয়েছেন।
সভায় উপস্থিত আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও বিএসইসির প্রাক্তন চেয়ারম্যান ড. এ বি মির্জা আজিজুল ইসলাম, প্রবীণ শিক্ষাবিদ ও পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশারফ হোসেন ভুঁইয়া, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারবৃন্দ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সি কিউ কে মুস্তাক আহমদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান মজিব উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন এবং সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
এছাড়াও উপস্থিত আছেন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
সভায় অংশ নিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ, ডিএসই ব্রোকারর্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়শনের সভাপতি ও সাধারণ সম্পাদক, অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস এর সভাপতি ও সাধারণ সম্পাদক।
**back biome**
Backbiome is a naturally crafted, research-backed daily supplement formulated to gently relieve back tension and soothe sciatic discomfort.
**nerve calm**
NerveCalm is a high-quality nutritional supplement crafted to promote nerve wellness, ease chronic discomfort, and boost everyday vitality.
**prodentim official website**
ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath
**boostaro reviews**
Boostaro is a purpose-built wellness formula created for men who want to strengthen vitality, confidence, and everyday performance.
চাঁটগা ভাষায় একটা কথা আছে, বিলাইরে মাছ কুইট ত ন দিও। মাননীয় প্রধানমন্ত্রী ও বিড়ালকে মাছ কাটতে দিয়ে পুঁজিবাজার ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। এখন জানাজা পড়া বাকি।