শেয়ারবাজারের তারল্য সংকট নিরসনে সরকারি ৪ ব্যাংককে বিনিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বেসরকারি ব্যাংকগুলোকে শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংককে করণীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে এই কথা জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম। সাক্ষাতে বিএমবিএ’র সভাপতি ছায়েদুর রহমান ও সাধারন সম্পাদক রিয়াদ মতিন অংশ নেন।
বৈঠক শেষে রিয়াদ মতিন সাংবাদিকদের বলেন, আমরা শেয়ারবাজারের মন্দাবস্থা দূরীকরনে করণীয় নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলামের সঙ্গে সাক্ষাত করি। উনাকে শেয়ারবাজারের এই অবস্থায় তারল্য সংকটের বিষয়টি অবহিত করি। একইসঙ্গে শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর ১০ হাজার কোটি টাকার ফান্ডের বিষয়ে অবহিত করি। তিনি ফান্ডের বিষয়সহ শেয়ারবাজার নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
বিএমবিএ’র এই সাধারন সম্পাদক বলেন, শেয়ারবাজারের চলমান মন্দাবস্থা দূরীকরনে আশাদুল ইসলাম রাষ্ট্রায়াত্ত্ব সোনালি, অগ্রণি, রূপালি ও জনতা ব্যাংককে বিনিয়োগ সীমা অনুযায়ি বিনিয়োগের জন্য মৌখিক নির্দেশ দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্ণরকে বেসরকারি ব্যাংকগুলোকে শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিত করার জন্য করণীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান করেছেন। একইসঙ্গে আশাদুল ইসলাম আমাদের জানিয়েছেন, সোনালি ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে।
রিয়াদ মতিন বলেন, আশাদুল ইসলামের সঙ্গে সাক্ষাতে বোঝা গেছে সরকার শেয়ারবাজার নিয়ে আন্তরিক এবং সজাগ। এই বাজারের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবেন।
তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবও শেয়ারবাজারের চলমান পতনের কারন দেখছেন না। তারপরেও এখানে কোন অনিয়ম ঘটে থাকলে, ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
**aqua sculpt**
aquasculpt is a premium metabolism-support supplement thoughtfully developed to help promote efficient fat utilization and steadier daily energy.
**boostaro reviews**
Boostaro is a purpose-built wellness formula created for men who want to strengthen vitality, confidence, and everyday performance.
মুখের কথায় কাজ হবেনা। গেজেট দিন।