প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা রানার অটোমোবাইলস লিমিটেডের শেয়ার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে আগামী ২১ মে মঙ্গলবার। কোম্পানির চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো: নজরুল ইসলাম, এফসিএ শেয়ারবাজারনিউজ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রানার ১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৩৪৮টি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে প্রায় ১০০ কোটি টাকা সংগ্রহ করেছে। এর মধ্যে ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ৭৫টাকা করে যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হয়েছে। অবশিষ্ট ৫৫ লাখ ৯৭ হাজার ১৫টি শেয়ার ৬৭ টাকা করে (৭৫ টাকা থেকে ১০ শতাংশ কমে) সাধারণ বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হয়েছে।
এর আগে গত বছরের ১০ জুলাই কমিশনের ৬৫০তম সভায় রানার অটোমোবাইলসকে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি বা বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরপর গত বছরের ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত একটানা বিডিং প্রক্রিয়া সম্পন্ন হয়।
উল্লেখ্য যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণে বিডিংয়ে কোম্পানিটির শেয়ারের কাট অফ প্রাইস ৭৫ টাকা নির্ধারণ হয়েছিল। আইপিও’র টাকা দিয়ে কোম্পানিটি গবেষণা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচে ব্যয় করবে।
গত পাঁচ বছরে ভারিত গড় হরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩১ টাকা। ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৫.৭০ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লি:।
**herpafend**
Herpafend is a natural wellness formula developed for individuals experiencing symptoms related to the herpes simplex virus. It is designed to help reduce the intensity and frequency of flare-ups while supporting the bodys immune defenses.