বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানির ২০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৫ শতাংশ বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ৭ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৮৩টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২০০ কোটি ৩১ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ২৬ কোম্পানির ২ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৩৪৯টি শেয়ার হাত বদলের মাধ্যমে ১৭৪ কোটি ১৩ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর ব্লক মার্কেটে ২৬ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকা বা ১৫ শতাংশ লেনদেন বেড়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩৫ কোটি ৮৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৯৪ লাখ ৯৩ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের।
এছাড়া বিকন ফার্মার ৩৪ লাখ ৮০ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ৮ লাখ টাকার, খুলনা পাওয়ারের ৪৬ লাখ ৫০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ২৮ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৪০ লাখ টাকার, লংকাবাংলার ১ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫ লাখ ৪০ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৩ লাখ ৮২ হাজার টাকার, নাভানা সিএনজির ৩ কোটি ৮২ লাখ ৬৬ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৫ লাখ ৩০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকার, সামিট পাওয়ারের ১৪ লাখ ১৫ হাজার টাকার, ইউনাইটেড ফাইন্যান্সের ১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৫ লাখ ৩৮ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪০ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ১ কোটি ৪ লাখ ২৯ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৭ লাখ ৪৮ হাজার টাকার, এপেক্স ফুটওয়্যারের ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৫ লাখ ৭২ হাজার টাকার,
সালভো কেমিক্যালের ১৪ লাখ ৭২ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১১ লাখ ১৬ হাজার টাকার, আইডিএলসির ৯৭ লাখ টাকার, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৪২ লাখ ২০ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৪ লাখ ৬১ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ১০ লাখ ৬৪ হাজার টাকার এবং এসএস স্টিলের ৪৭ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
**backbiome**
Backbiome is a naturally crafted, research-backed daily supplement formulated to gently relieve back tension and soothe sciatic discomfort.