সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ৯৬ পয়েন্ট সূচকের পতনে ডিএসই’র গেল তিন বছর ৭ মাসের সর্বনিম্নে অবস্থানে নেমে এসেছে। লেনদেনের শুরু থেকেই সেল প্রেসারে টানা নামতে সূচক। রোববার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ৬৪ লাখ ১৮ হাজার টাকা।
এর আগে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর ডিএসই’র সূচক ছিলো ৫ হাজার ২৭ পয়েন্ট।
আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ২৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ৬৪ লাখ ১৮ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২ পয়েন্ট কমে অবস্থান করে ৫১৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৪ পয়েন্ট কমে অবস্থান করে ১১৭৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৪৫ পয়েন্ট কমে অবস্থান করে ১৮২৯ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৩৯৫ কোটি ২৯ লাখ ৬৭ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ২৬ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৩৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ১০ লাখ ১৩ হাজার টাকা।
**men balance pro**
MEN Balance Pro is a high-quality dietary supplement developed with research-informed support to help men maintain healthy prostate function.
**aquasculpt**
aquasculpt is a premium metabolism-support supplement thoughtfully developed to help promote efficient fat utilization and steadier daily energy.