সপ্তাহের প্রথম দুই কার্যদিবস পতন হলেও মঙ্গলবার (২৭ আগস্ট) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৭৯ পয়েন্টে। ডিএসইতে অপর দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৯৮ ও ১৮২৯ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানির মধ্যে ১২২টি বা ৩৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৭৪টি বা ৫১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি বা ১৩ শতাংশ কোম্পানির।
এদিন ডিএসইতে ৪৬৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২০ কোটি ৫৯ লাখ টাকা বেশি। আগে দিন লেনদেন হয়েছি ৪৪৭ কোটি ১৬ লাখ টাকার।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা শেয়ার। এদিন কোম্পানির ১৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা সিলকো ফার্মার ১৩ কোটি ৬৭ লাখ টাকার এবং ১০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে রানার অটোমোবাইলস।
লেনদেনে এরপর রয়েছে– ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিকন ফার্মা, মুন্নু সিরামিক, এসএস স্টিল, ইন্দো–বাংলা এবং জেএমআই সিরিঞ্জ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৬টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। আজ সিএসইতে ২৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
**back biome**
Backbiome is a naturally crafted, research-backed daily supplement formulated to gently relieve back tension and soothe sciatic discomfort.
**prostafense**
ProstAfense is a premium, doctor-crafted supplement formulated to maintain optimal prostate function, enhance urinary performance, and support overall male wellness.
**mounjaboost**
MounjaBoost is a next-generation, plant-based supplement created to support metabolic activity, encourage natural fat utilization, and elevate daily energywithout extreme dieting or exhausting workout routines.