বুধবার (৩১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া ৩৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আর ব্যাংক খাতের কোম্পানিগুলোর মধ্যে ৬৪ শতাংশের শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ৩০টি ব্যাংক লেনদেনে অংশ নিয়েছে। ব্যাংকগুলোর মধ্যে ১৯টির বা ৬৪ শতাংশের শেয়ার দর বেড়েছে। এদিন ৭টির বা ২৩ শতাংশের শেয়ার দর কমেছে এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪টির বা ১৩ শতাংশ ব্যাংকের।
এদিন ১৬টি ব্যাংকের মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ১ টাকা ১০ পয়সা বেড়েছে সাউথইস্ট ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ পয়সা বেড়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫০ পয়সা বেড়েছে ব্যাংক এশিয়ার।
এছাড়া ট্রাস্ট, আইএফআইসি ও সিটি ব্যাংকে ৪০ পয়সা করে; স্যোসাল ইসলামী, এনসিসি, প্রিমিয়ার, মার্কেন্টাইল ও ইস্টার্ন ব্যাংকের ৩০ পয়সা করে; মিউচুয়াল ট্রাস্ট, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও ব্র্যাক ব্যাংকের ২০ পয়সা করে এবং ডাচ-বাংলা, যমুনা, ওয়ান, ন্যাশনাল ও প্রাইম ব্যাংকের শেয়ার দর ১০ পয়সা করে বেড়েছে।
আজ শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ৩০ পয়সা করে কমেছে রূপালী ও এবি ব্যাংকের। এছাড়া পূবালী ব্যাংকের ২০ পয়সা এবং ইউনাইটেড কমার্শিয়াল, স্ট্যান্ডার্ড, ইসলামী ও আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ার দর ১০ পয়সা করে কমেছে।
লেনদেন শেষে ৪টি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্যাংক ৪টি হলো : এক্সিম, ঢাকা, আল আরাফাহ ইসলামী ও উত্তরা ব্যাংক।
**backbiome**
Backbiome is a naturally crafted, research-backed daily supplement formulated to gently relieve back tension and soothe sciatic discomfort.
**neurosharp**
Neuro Sharp is a modern brain-support supplement created to help you think clearly, stay focused, and feel mentally confident throughout the day.
**men balance pro**
MEN Balance Pro is a high-quality dietary supplement developed with research-informed support to help men maintain healthy prostate function.