ম্যারিকো বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ১ এপ্রিল শুরু হওয়া কোম্পানির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ আগস্ট।
প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) ম্যারিকো বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৬২ পয়সা। এ হিসাবে প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৯ টাকা ৩৩ পয়সা বা ৫২ দশমিক ৯৫ শতাংশ। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৬ টাকা ৮৫ পয়সা।
৩১ মার্চ সমাপ্ত ২০১৯ হিসাব বছরে ম্যারিকো বাংলাদেশ শেয়ারহোল্ডারদের মোট ৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৬০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ আকারে বিতরণ করা হয়। বাকি ৫০ শতাংশ দেয়া হয় চূড়ান্ত নগদ লভ্যাংশ আকারে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয় ৬৪ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছর যা ছিল ৫২ টাকা ১৫ পয়সা। ৩১ মার্চ এনএভিপিএস দাঁড়ায় ৪১ টাকা ৩৪ পয়সা, এক বছর আগে যা ছিল ৪৭ টাকা ৩৮ পয়সা।
২০১৮ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের জন্য মোট ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ম্যারিকো। এছাড়া ২০১৭ হিসাব বছরে ৫০০ শতাংশ ও ২০১৬ হিসাব বছরে ৪৫০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ম্যারিকো বাংলাদেশ শেয়ারের সর্বশেষ দর ছিল ১ হাজার ৬৬৩ টাকা। সমাপনী দর ছিল ১ হাজার ৬৫৩ টাকা ৭০ পয়সা। এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১ হাজার ৯৫ টাকা ও ১ হাজার ৭০০ টাকা।
মুম্বাইভিত্তিক ম্যারিকো ১৯৯৯ সালে বাংলাদেশে ব্যবসা শুরু করে। ২০০৯ সালে এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ৪০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে এর পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৯২ কোটি ৩২ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৯০ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৩১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৯৩ ও বাকি দশমিক ৭৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
**back biome**
Backbiome is a naturally crafted, research-backed daily supplement formulated to gently relieve back tension and soothe sciatic discomfort.
**men balance**
MEN Balance Pro is a high-quality dietary supplement developed with research-informed support to help men maintain healthy prostate function.
**prodentim official website**
ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath
**mounja boost official**
MounjaBoost is a next-generation, plant-based supplement created to support metabolic activity, encourage natural fat utilization, and elevate daily energywithout extreme dieting or exhausting workout routines.
**aquasculpt**
aquasculpt is a premium metabolism-support supplement thoughtfully developed to help promote efficient fat utilization and steadier daily energy.